শঙ্খ নদী। অনেকেই আবার সাঙ্গু নদীও বলেন। পুরো বান্দরবান জেলায় পাহাড়ের বুক চিড়ে বেরিয়ে গেছে শঙ্খ। এমনকি অত্যন্ত দুর্গম এলাকার স্থানীয়রাও সঠিক বলতে পারেন না এর উৎস কোথায়! বান্দরবানে আপনি যেখানেই যান না কেন, শঙ্খের দেখা পাবেনই! কর্ণফুলীর চে খরস্রোতা না হলেও, এখানে স্রোতের বিপরীতে সাঁতার কাটা একপ্রকার অসম্ভবই ঠেকেছে আমার কাছে। কিন্তু অদ্ভুত শীতল সে জল। মনটা ভরিয়ে দেয়।